হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এইচএসসি ২০২৬: ফরম পূরণ শুরু ১ মার্চ, ফি নির্ধারণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন


ঢাকা, ২০ ফেব্রুয়ারি – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য মোট ফি ২ হাজার ৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয় থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে বলে বোর্ড জানিয়েছে। পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এইচএসসি ২০২৬: ফরম পূরণ শুরু ১ মার্চ, ফি নির্ধারণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এইচএসসি ২০২৬: ফরম পূরণ শুরু ১ মার্চ, ফি নির্ধারণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ ফেব্রুয়ারি – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকছে।বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য মোট ফি ২ হাজার ৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয় থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে বলে বোর্ড জানিয়েছে। পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×