হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবি’র হাতে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকারের চালক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

টেকনাফের শীলখালীতে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র হাতে ২০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া, সাবরাং গ্রামের হোসাইন আহমদের ছেলে মোহাম্মদ আরাফাত (২৩)।

২০ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আনুমানিক ৪.২০ টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিডি-১১২৮ ডগ হেনরি (নারকোটিক্স, পুরুষ, ল্যাব্রাডার) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়।

তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের পিছনের সীট কাভারের নিচে অভিনব কায়দায় কালো স্কচটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের বায়ুরোধী ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এ সময় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাত (২৩), পিতা-হোসাইন আহমদ, গ্রাম- বাহারছড়া, সাবরাং, ডাকঘর-সাবরাং, থানা- টেকনাফ ও জেলা-কক্সবাজারকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল।

ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা রয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবি’র হাতে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকারের চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবি’র হাতে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকারের চালক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Print Image
টেকনাফের শীলখালীতে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র হাতে ২০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া, সাবরাং গ্রামের হোসাইন আহমদের ছেলে মোহাম্মদ আরাফাত (২৩)। ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, আনুমানিক ৪.২০ টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিডি-১১২৮ ডগ হেনরি (নারকোটিক্স, পুরুষ, ল্যাব্রাডার) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের পিছনের সীট কাভারের নিচে অভিনব কায়দায় কালো স্কচটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের বায়ুরোধী ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাত (২৩), পিতা-হোসাইন আহমদ, গ্রাম- বাহারছড়া, সাবরাং, ডাকঘর-সাবরাং, থানা- টেকনাফ ও জেলা-কক্সবাজারকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল। ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা রয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×