হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

থানচিতে দুই কেজি আফিমসহ ইউপি সদস্য আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ নভেম্বর ২০২২, ০২:১৯ অপরাহ্ন

পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে দুই কেজি আফিমসহ জন ত্রিপুরা (৩৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে এপিবিএন-২ বান্দরবান।

শুক্রবার (৪ নভেম্বর) রাত পৌনে ৯টায় থানচি সদরের মেঘবতি রিসোর্ট সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক জন ত্রিপুরা (৩৫) থানচি উপজেলার ২ নম্বর রেমাক্রী ইউপি’র কালুপাড়া এলাকার প্রয়াত সাদিরাম ত্রিপুরার ছেলে ও ওই ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান এপিবিএন- ২ বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামানের নেতৃত্বে থানচি জেলা পরিষদ রেস্ট হাউজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ (যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা) জন ত্রিপুরা নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

অতিরিক্ত ডিআইজি এপিবিএন-২ আলী আহমেদ খাঁন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক জন ত্রিপুরাকে আদালতে সোপর্দ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

থানচিতে দুই কেজি আফিমসহ ইউপি সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

থানচিতে দুই কেজি আফিমসহ ইউপি সদস্য আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর ২০২২, ০২:১৯ অপরাহ্ন
Print Image
পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে দুই কেজি আফিমসহ জন ত্রিপুরা (৩৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে এপিবিএন-২ বান্দরবান। শুক্রবার (৪ নভেম্বর) রাত পৌনে ৯টায় থানচি সদরের মেঘবতি রিসোর্ট সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক জন ত্রিপুরা (৩৫) থানচি উপজেলার ২ নম্বর রেমাক্রী ইউপি’র কালুপাড়া এলাকার প্রয়াত সাদিরাম ত্রিপুরার ছেলে ও ওই ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান এপিবিএন- ২ বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামানের নেতৃত্বে থানচি জেলা পরিষদ রেস্ট হাউজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ (যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা) জন ত্রিপুরা নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়। অতিরিক্ত ডিআইজি এপিবিএন-২ আলী আহমেদ খাঁন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক জন ত্রিপুরাকে আদালতে সোপর্দ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×