কক্সবাজারের ঈদগাঁও থেকে লাখ টাকার গরু লুট করেছে সঙ্গবদ্ধ চক্র।
২১ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালির ছড়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,উক্ত এলাকার প্রবাসী নুর মোহাম্মদ ছেলে মিজবাহ উদ্দিন এর গোয়ালঘর থেকে একটি গাভী ও বাছুর নিয়ে যায় ।যার আনুমানিক দেড় লক্ষাধিক টাকা।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রাতে লোকজনের চিৎকারে ঘটনা জানাজানি হলে তিনি ঘটনাস্থলে যান এবং প্রত্যক্ষদর্শী মারফত জানতে পারেন,মানুষের শোর চিৎকার শুনে লুটেরাদল হাইয়েস ভর্তি গরু নিয়ে কক্সবাজারের দিকে চলে যায়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
পরে বিষয়টি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, এখনো পর্যন্ত তিনি এরকম কোন অভিযোগ পাননি বা শুনেন নি।




মন্তব্য করুন