হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৬১ হাজার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সব রেকর্ড ভেঙে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস জানিয়েছে যে সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় দাঁড়িয়েছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারিও সোনার দাম বাড়ানো হয়েছিল। মাত্র দুদিনের ব্যবধানে ফের দাম বাড়ল।

তবে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৬১ হাজার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৬১ হাজার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সব রেকর্ড ভেঙে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস জানিয়েছে যে সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় দাঁড়িয়েছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারিও সোনার দাম বাড়ানো হয়েছিল। মাত্র দুদিনের ব্যবধানে ফের দাম বাড়ল।তবে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×