হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে মুকুলে ছেয়ে গেছে বাগান, বাম্পার ফলনের আশা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি – আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আমবাগানগুলো সোনালি মুকুলে ছেয়ে গেছে। চারদিকে মুকুলের সুবাস ছড়িয়ে পড়ায় বাগানের আশপাশ দিয়ে চলাচলকারী মানুষের মনে প্রশান্তি বিরাজ করছে।

বর্তমানে জেলার প্রায় ৮০ শতাংশ আমগাছে মুকুল এসেছে এবং শতভাগ মুকুল আসতে আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে বাগান মালিকরা জানিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষি কর্মকর্তাদের মতে শীতের বিদায় ও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতার চমৎকার সমন্বয়ের কারণে এবার মুকুল আসার হার বেশ সন্তোষজনক। তবে চূড়ান্ত ফলন অনেকাংশে নির্ভর করবে রোগবালাই নিয়ন্ত্রণ ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ওপর।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

জেলায় ফজলি, খিরসাপাত, গোপালভোগ ও ল্যাংড়াসহ দুই শতাধিক জাতের সুস্বাদু আম উৎপাদিত হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এদিকে ভালো ফলন পেতে চাষিরা এখন বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার ও বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। তবে এ বছর কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়ায় সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান যে এ বছর জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে ৫ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে মুকুলে ছেয়ে গেছে বাগান, বাম্পার ফলনের আশা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে মুকুলে ছেয়ে গেছে বাগান, বাম্পার ফলনের আশা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁপাইনবাবগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি – আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আমবাগানগুলো সোনালি মুকুলে ছেয়ে গেছে। চারদিকে মুকুলের সুবাস ছড়িয়ে পড়ায় বাগানের আশপাশ দিয়ে চলাচলকারী মানুষের মনে প্রশান্তি বিরাজ করছে।বর্তমানে জেলার প্রায় ৮০ শতাংশ আমগাছে মুকুল এসেছে এবং শতভাগ মুকুল আসতে আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে বাগান মালিকরা জানিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষি কর্মকর্তাদের মতে শীতের বিদায় ও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতার চমৎকার সমন্বয়ের কারণে এবার মুকুল আসার হার বেশ সন্তোষজনক। তবে চূড়ান্ত ফলন অনেকাংশে নির্ভর করবে রোগবালাই নিয়ন্ত্রণ ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ওপর।জেলায় ফজলি, খিরসাপাত, গোপালভোগ ও ল্যাংড়াসহ দুই শতাধিক জাতের সুস্বাদু আম উৎপাদিত হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এদিকে ভালো ফলন পেতে চাষিরা এখন বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার ও বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। তবে এ বছর কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়ায় সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান যে এ বছর জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে ৫ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×