হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন বিএনপি নেতারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যেই এই রদবদল করা হলো।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে দেখা যায়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিপূর্বে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন। এর মাঝেই নতুন প্রশাসকদের নিয়োগের এই ঘোষণা এল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। এবার সেই পদে পরিবর্তন আনা হলো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম। তিনি একসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।

গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি দীর্ঘ ১০ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিত।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন বিএনপি নেতারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন বিএনপি নেতারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যেই এই রদবদল করা হলো।স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে দেখা যায়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিপূর্বে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন। এর মাঝেই নতুন প্রশাসকদের নিয়োগের এই ঘোষণা এল।উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। এবার সেই পদে পরিবর্তন আনা হলো।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম। তিনি একসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি দীর্ঘ ১০ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিত।এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×