হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে করা হলো বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় পরিচালিত বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।

সোমবার সকালে এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সার্বিক নির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্টরা জানান, কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে নির্বিচারে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হওয়ায় মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে বিশেষ কম্বিং অপারেশন ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে করা হলো বিনষ্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে করা হলো বিনষ্ট

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় পরিচালিত বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। সোমবার সকালে এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সার্বিক নির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানান, কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে নির্বিচারে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হওয়ায় মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে বিশেষ কম্বিং অপারেশন ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×