শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মেরিন ড্রাইভে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক ::
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়ন-এর চেপটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে এক যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় আহত রাশেদা আক্তার জানান, টেকনাফের শামলাপুর থেকে কারাগারে থাকা স্বামীকে দেখতে কক্সবাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথায় আঘাত পান।

সিএনজি চালক মুন্না বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার সময় একটি সাদা মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনিসহ ভেতরে থাকা পাঁচ যাত্রী আহত হন।

এ বিষয়ে ইনানি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা দিদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসটি জব্দ হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: