বঙ্গোপসাগর সাগর দিয়ে মিয়ানমারের পাচারকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বৃহস্পতিবার
দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার-এ পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট,৫ বস্তা রসুন,৫০ বস্তা ছোলা,২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস।এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, আটককৃত ব্যক্তিবর্গ এবং ব্যবহৃত নৌযানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাগরপথে চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




মন্তব্য করুন