হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন সীমান্তরক্ষা বাহিনী ছেড়ে দেওয়ার পরে মিলল রোহিঙ্গা শরণার্থীর লাশ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর কয়েকদিন ধরে নিখোঁজ প্রায় অন্ধ এক রোহিঙ্গা শরণার্থীর মৃতদেহ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের এক রাস্তা থেকে মৃতদেহটি পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক রাজ্যের প্রান্তে অবস্থিত শহরটির পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় ৫৬ বছর বয়সী নুরুল আমিন শাহ আলমের লাশ খুঁজে পান বলে বুধবার জানান বাফেলো পুলিশ বিভাগের মুখপাত্র।

মিয়ানমার থেকে যাওয়া শাহ আলম গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন। দুই পুলিশ সামান্য আহত হন এমন এক ঘটনার প্রেক্ষিতে গত বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দোষ স্বীকার করে নেওয়ার এক চুক্তিতে রাজি হওয়ার পর চলতি মাসেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর মার্কিন সীমান্তরক্ষা বাহিনী বর্ডার পেট্রলের এজেন্টরা তাকে তার বাড়ি থেকে কয়েক মাইল দূরের একটি কফি শপে নামিয়ে দেয়।

বাফেলো পুলিশের মুখপাত্র জানান, তার মৃত্যুর কারণ তদন্তকারী দল খতিয়ে দেখছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

শহরটির ডেমোক্র্যাট মেয়র শন রায়ান বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের ‘অমানবিক’ সিদ্ধান্তের ফলেই শাহ আলমের মৃত্যু হয়েছে, যা চাইলেই এড়ানো যেত।

তিনি বলেন, “দুর্বল এক মানুষ, যিনি চোখে প্রায় দেখেনই না, ইংরেজিতে কথা বলতে পারেন না, তাকে কনকনে ঠাণ্ডা রাতে একা ছেড়ে যাওয়া হল; বিপদহীন, নিরাপদ কোথাও তাকে রাখার চেষ্টা হয়েছে এমনটা জানা যায়নি। মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার (সিবিপি) ওই সিদ্ধান্ত ছিল অপেশাদার ও অমানবিক।”

এ প্রসঙ্গে রয়টার্স সিবিপির মুখপাত্রের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।

বাফেলোভিত্তিক সংবাদমাধ্যম ইনভেস্টিগেটিভ পোস্টকে সিবিপি-র এক মুখপাত্র জানিয়েছেন, শাহ আলম যে শরণার্থী এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই এটা নিশ্চিত হওয়ার পর এজেন্টরা শাহ আলমকে একটা কফি শপে ছেড়ে আসেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্কিন সীমান্তরক্ষা বাহিনী ছেড়ে দেওয়ার পরে মিলল রোহিঙ্গা শরণার্থীর লাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন সীমান্তরক্ষা বাহিনী ছেড়ে দেওয়ার পরে মিলল রোহিঙ্গা শরণার্থীর লাশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর কয়েকদিন ধরে নিখোঁজ প্রায় অন্ধ এক রোহিঙ্গা শরণার্থীর মৃতদেহ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের এক রাস্তা থেকে মৃতদেহটি পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক রাজ্যের প্রান্তে অবস্থিত শহরটির পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় ৫৬ বছর বয়সী নুরুল আমিন শাহ আলমের লাশ খুঁজে পান বলে বুধবার জানান বাফেলো পুলিশ বিভাগের মুখপাত্র। মিয়ানমার থেকে যাওয়া শাহ আলম গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন। দুই পুলিশ সামান্য আহত হন এমন এক ঘটনার প্রেক্ষিতে গত বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দোষ স্বীকার করে নেওয়ার এক চুক্তিতে রাজি হওয়ার পর চলতি মাসেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর মার্কিন সীমান্তরক্ষা বাহিনী বর্ডার পেট্রলের এজেন্টরা তাকে তার বাড়ি থেকে কয়েক মাইল দূরের একটি কফি শপে নামিয়ে দেয়। বাফেলো পুলিশের মুখপাত্র জানান, তার মৃত্যুর কারণ তদন্তকারী দল খতিয়ে দেখছে। শহরটির ডেমোক্র্যাট মেয়র শন রায়ান বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের ‘অমানবিক’ সিদ্ধান্তের ফলেই শাহ আলমের মৃত্যু হয়েছে, যা চাইলেই এড়ানো যেত। তিনি বলেন, “দুর্বল এক মানুষ, যিনি চোখে প্রায় দেখেনই না, ইংরেজিতে কথা বলতে পারেন না, তাকে কনকনে ঠাণ্ডা রাতে একা ছেড়ে যাওয়া হল; বিপদহীন, নিরাপদ কোথাও তাকে রাখার চেষ্টা হয়েছে এমনটা জানা যায়নি। মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার (সিবিপি) ওই সিদ্ধান্ত ছিল অপেশাদার ও অমানবিক।” এ প্রসঙ্গে রয়টার্স সিবিপির মুখপাত্রের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি। বাফেলোভিত্তিক সংবাদমাধ্যম ইনভেস্টিগেটিভ পোস্টকে সিবিপি-র এক মুখপাত্র জানিয়েছেন, শাহ আলম যে শরণার্থী এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই এটা নিশ্চিত হওয়ার পর এজেন্টরা শাহ আলমকে একটা কফি শপে ছেড়ে আসেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×