হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তৌসিফ ও তটিনীর ‘জখম’: ঈদে আসছে ভিন্নধর্মী প্রতিশোধের গল্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন


ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – রাইসা গ্রামের মধ্যবিত্ত পরিবারের একটি সাধাসিধে মেয়ে। তার স্বভাব কিছুটা চাপা তাই সবার সাথে সহজে মিশতে পারে না। ঠিক বিপরীত চিত্র দেখা যায় পার্থর ক্ষেত্রে। সে একটি সম্ভ্রান্ত যৌথ পরিবারের সন্তান যার বাবা-মা এবং ভাই-বোন সবাই বেশ মিশুক প্রকৃতির।

এমন দুটি ভিন্ন মেরুর চরিত্রকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘জখম’। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। সদ্য শুটিং সম্পন্ন হওয়া এই নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থর ভূমিকায় দেখা যাবে তৌসিফ মাহবুবকে। নাটকটির দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম শুভ।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

গল্পের প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা ইমরাউল রাফাত জানান এটি মূলত একটি প্রতিশোধের গল্প। তবে গল্পের বুননে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার এবং সমাজের নানা নিগ্রহের চিত্র ফুটে উঠবে। ছোট পর্দার জন্য নির্মিত হলেও এর ক্যানভাস অনেক বড় বলে তিনি মন্তব্য করেন। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান এবারের রোজার ঈদে সিএমভি মোট ২০টি বিশেষ নাটক দর্শকদের উপহার দিতে যাচ্ছে যার মধ্যে ‘জখম’ অন্যতম। এটি ঈদের দিন প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইশরাত অতিথি প্রমুখ।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তৌসিফ ও তটিনীর ‘জখম’: ঈদে আসছে ভিন্নধর্মী প্রতিশোধের গল্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তৌসিফ ও তটিনীর ‘জখম’: ঈদে আসছে ভিন্নধর্মী প্রতিশোধের গল্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – রাইসা গ্রামের মধ্যবিত্ত পরিবারের একটি সাধাসিধে মেয়ে। তার স্বভাব কিছুটা চাপা তাই সবার সাথে সহজে মিশতে পারে না। ঠিক বিপরীত চিত্র দেখা যায় পার্থর ক্ষেত্রে। সে একটি সম্ভ্রান্ত যৌথ পরিবারের সন্তান যার বাবা-মা এবং ভাই-বোন সবাই বেশ মিশুক প্রকৃতির।এমন দুটি ভিন্ন মেরুর চরিত্রকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘জখম’। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। সদ্য শুটিং সম্পন্ন হওয়া এই নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থর ভূমিকায় দেখা যাবে তৌসিফ মাহবুবকে। নাটকটির দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম শুভ।গল্পের প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা ইমরাউল রাফাত জানান এটি মূলত একটি প্রতিশোধের গল্প। তবে গল্পের বুননে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার এবং সমাজের নানা নিগ্রহের চিত্র ফুটে উঠবে। ছোট পর্দার জন্য নির্মিত হলেও এর ক্যানভাস অনেক বড় বলে তিনি মন্তব্য করেন। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান এবারের রোজার ঈদে সিএমভি মোট ২০টি বিশেষ নাটক দর্শকদের উপহার দিতে যাচ্ছে যার মধ্যে ‘জখম’ অন্যতম। এটি ঈদের দিন প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইশরাত অতিথি প্রমুখ।এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×