হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন


তেহরান, ১ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত হয়েছেন। তিনি বলেন, এটি কেবল ইরানের জনগণের জন্য নয়, বরং খামেনি ও তার বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত মার্কিনি এবং বিশ্ববাসীর জন্য একটি কাঙ্ক্ষিত বিচার। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের উন্নত গোয়েন্দা নজরদারি ও ট্র্যাকিং ব্যবস্থা থেকে খামেনি রক্ষা পাননি এবং ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানে এই ফলাফল অর্জিত হয়েছে। ইরানের জনগণের জন্য এটিকে দেশ পুনরুদ্ধারের সুযোগ হিসেবে অভিহিত করেন তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ট্রাম্প আরও জানান, ইরানের বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর অনেকে আর যুদ্ধ করতে চাইছে না এবং তারা নিরাপত্তা খুঁজছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই জুটবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেন যে ইরানের নিরাপত্তা বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকবে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির প্রাসাদ ধ্বংস হওয়ার খবর পাওয়া গিয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত হয়েছেন। তিনি বলেন, এটি কেবল ইরানের জনগণের জন্য নয়, বরং খামেনি ও তার বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত মার্কিনি এবং বিশ্ববাসীর জন্য একটি কাঙ্ক্ষিত বিচার। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের উন্নত গোয়েন্দা নজরদারি ও ট্র্যাকিং ব্যবস্থা থেকে খামেনি রক্ষা পাননি এবং ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানে এই ফলাফল অর্জিত হয়েছে। ইরানের জনগণের জন্য এটিকে দেশ পুনরুদ্ধারের সুযোগ হিসেবে অভিহিত করেন তিনি।ট্রাম্প আরও জানান, ইরানের বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর অনেকে আর যুদ্ধ করতে চাইছে না এবং তারা নিরাপত্তা খুঁজছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই জুটবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেন যে ইরানের নিরাপত্তা বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকবে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির প্রাসাদ ধ্বংস হওয়ার খবর পাওয়া গিয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×