হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা, কার্যকর আজ থেকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন


ঢাকা, ২ মার্চ – দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যেখানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৭৪ হাজার ১৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও বর্তমানে স্বর্ণের দাম উর্ধ্বমুখী। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৩ ডলার স্পর্শ করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা, কার্যকর আজ থেকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা, কার্যকর আজ থেকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ মার্চ – দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যেখানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়ে গেছে।সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৭৪ হাজার ১৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা ধার্য করা হয়েছে।আন্তর্জাতিক বাজারেও বর্তমানে স্বর্ণের দাম উর্ধ্বমুখী। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৩ ডলার স্পর্শ করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×