হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আদ্-দ্বীন হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসায় যুক্ত হলো অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন


মগবাজার, ২ মার্চ – রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন।

সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে আনুষ্ঠানিকভাবে এই সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ্‌-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্থপতি মো. আবদুল্লাহ আল হাবিব।

স্বল্প খরচে সুচিকিৎসা নিশ্চিত করার প্রত্যয়ে আদ্‌-দ্বীন হাসপাতালের বিভাগীয় প্রধানরা ফিতা কেটে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন সেবা কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আদ্‌-দ্বীন জাতীয় পর্যায়ে একটি রোল মডেল হিসেবে কাজ করছে এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে সেবার মাধ্যমে সবসময় মানুষের পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি।

বক্তারা আরও উল্লেখ করেন যে, আদ্‌-দ্বীনের সেবার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় এই অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো যা সর্বস্তরের মানুষের সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আদ্-দ্বীন হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসায় যুক্ত হলো অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আদ্-দ্বীন হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসায় যুক্ত হলো অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] মগবাজার, ২ মার্চ – রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন।সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে আনুষ্ঠানিকভাবে এই সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ্‌-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্থপতি মো. আবদুল্লাহ আল হাবিব।স্বল্প খরচে সুচিকিৎসা নিশ্চিত করার প্রত্যয়ে আদ্‌-দ্বীন হাসপাতালের বিভাগীয় প্রধানরা ফিতা কেটে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন সেবা কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আদ্‌-দ্বীন জাতীয় পর্যায়ে একটি রোল মডেল হিসেবে কাজ করছে এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে সেবার মাধ্যমে সবসময় মানুষের পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি।বক্তারা আরও উল্লেখ করেন যে, আদ্‌-দ্বীনের সেবার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় এই অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো যা সর্বস্তরের মানুষের সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×