হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ট্রেনে পাথর নিক্ষেপে কর্মচারী রক্তাক্ত, ট্রেন থামিয়ে নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

কক্সবাজার থেকে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছ। এতে ছাবের আহমদ (৫২) নামে ট্রেনের এক কর্মচারী আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এ ঘটনা ঘটে।

ছাবের আহমদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি রেলের বেডিং পোর্টার (ট্রেনের এসি এবং অন্যান্য কোচে যাত্রীদের জন্য বেডিং—চাদর, বালিশ, কম্বল সরবরাহ করা ব্যক্তি) পদে কর্মরত। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় ১০টি সেলাই করা হয়েছে।

রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পার হয়ে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে এক দুর্বৃত্ত এতে পাথর ছুড়ে মারে। পাথরটি ছাবের আহমদের মাথায় এসে লাগে। এতে তার মাথা ফেটে যায়। পরে ট্রেন থামিয়ে তাকে উপজেলার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ডুলাহাজারা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ মোস্তফা বলেন, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। আহত ছাবের আহমদের মাথায় ১০টি সেলাই করা হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ট্রেনে পাথর নিক্ষেপে কর্মচারী রক্তাক্ত, ট্রেন থামিয়ে নেওয়া হলো হাসপাতালে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ট্রেনে পাথর নিক্ষেপে কর্মচারী রক্তাক্ত, ট্রেন থামিয়ে নেওয়া হলো হাসপাতালে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার থেকে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছ। এতে ছাবের আহমদ (৫২) নামে ট্রেনের এক কর্মচারী আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এ ঘটনা ঘটে। ছাবের আহমদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি রেলের বেডিং পোর্টার (ট্রেনের এসি এবং অন্যান্য কোচে যাত্রীদের জন্য বেডিং—চাদর, বালিশ, কম্বল সরবরাহ করা ব্যক্তি) পদে কর্মরত। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় ১০টি সেলাই করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পার হয়ে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে এক দুর্বৃত্ত এতে পাথর ছুড়ে মারে। পাথরটি ছাবের আহমদের মাথায় এসে লাগে। এতে তার মাথা ফেটে যায়। পরে ট্রেন থামিয়ে তাকে উপজেলার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডুলাহাজারা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ মোস্তফা বলেন, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। আহত ছাবের আহমদের মাথায় ১০টি সেলাই করা হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×