হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন শামা ওবায়েদের সঙ্গে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ৪ মার্চ – যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।

বুধবার সকাল পৌনে ৯টায় তিনি মন্ত্রণালয়ে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পল কাপুর বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন এবং এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সংশ্লিষ্ট সূত্রমতে, এসব বৈঠকে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর।

সফরসূচি অনুযায়ী, মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। এছাড়া সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পল কাপুরের।

এনএন/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন শামা ওবায়েদের সঙ্গে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন শামা ওবায়েদের সঙ্গে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ মার্চ – যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।বুধবার সকাল পৌনে ৯টায় তিনি মন্ত্রণালয়ে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পল কাপুর বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন এবং এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।সংশ্লিষ্ট সূত্রমতে, এসব বৈঠকে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর।সফরসূচি অনুযায়ী, মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। এছাড়া সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পল কাপুরের।এনএন/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×