হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দালাল দমনের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন


ঢাকা, ৪ মার্চ – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালটিতে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে বেশ কিছু অসঙ্গতি তার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিচালককে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেন। মন্ত্রী এদিন হাসপাতালের পুরাতন ভবনের একাধিক ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, এখানে রোগীর সংখ্যার তুলনায় পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। চিকিৎসকের পাশাপাশি নার্স ও অন্যান্য স্টাফের সংকটও রয়েছে। তিনি উল্লেখ করেন, আগে যেমন রোগীর বিছানায় তেলাপোকা দেখা যেত এখন সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে রোগীরা অনেক প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অপারেশন থিয়েটারগুলোর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি বাদে বাকি সব অপারেশন থিয়েটারের অবস্থা উন্নত নয় এবং অ্যানেস্থেশিয়া চিকিৎসকের স্বল্পতাও প্রকট। এছাড়া হাসপাতালের বিছানার চাদরসহ বিভিন্ন কাপড় ধোয়ার মান অত্যন্ত নিম্নমানের বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এ বিষয়ে তিনি পরিচালককে কঠোর পদক্ষেপ নিতে এবং প্রয়োজনে লন্ড্রি বিল কেটে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এবং সারা দেশের হাসপাতালগুলো নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। দালালদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, আজ পরিদর্শনের সময় কোনো দালাল চোখে পড়েনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না এবং ট্রলি ভাড়ার নামে টাকা আদায়ও বন্ধ করা হবে। দালালদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এস এম/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দালাল দমনের হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দালাল দমনের হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ মার্চ – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালটিতে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে বেশ কিছু অসঙ্গতি তার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিচালককে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেন। মন্ত্রী এদিন হাসপাতালের পুরাতন ভবনের একাধিক ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, এখানে রোগীর সংখ্যার তুলনায় পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। চিকিৎসকের পাশাপাশি নার্স ও অন্যান্য স্টাফের সংকটও রয়েছে। তিনি উল্লেখ করেন, আগে যেমন রোগীর বিছানায় তেলাপোকা দেখা যেত এখন সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে রোগীরা অনেক প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অপারেশন থিয়েটারগুলোর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি বাদে বাকি সব অপারেশন থিয়েটারের অবস্থা উন্নত নয় এবং অ্যানেস্থেশিয়া চিকিৎসকের স্বল্পতাও প্রকট। এছাড়া হাসপাতালের বিছানার চাদরসহ বিভিন্ন কাপড় ধোয়ার মান অত্যন্ত নিম্নমানের বলে তিনি মন্তব্য করেন।এ বিষয়ে তিনি পরিচালককে কঠোর পদক্ষেপ নিতে এবং প্রয়োজনে লন্ড্রি বিল কেটে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এবং সারা দেশের হাসপাতালগুলো নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। দালালদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, আজ পরিদর্শনের সময় কোনো দালাল চোখে পড়েনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না এবং ট্রলি ভাড়ার নামে টাকা আদায়ও বন্ধ করা হবে। দালালদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এস এম/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×