হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে শেখ হাসিনার জনসভা হবে জনসমুদ্র – জেলা আ’লীগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ০৬:৩১ অপরাহ্ন

৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা জনসমুদ্র হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতারা।

সোমবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতারা একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন ও জেলা আওয়ামীলীগের জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক (এমপি) জাফর আলম ( এমপি),প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হাসান জাহিদ তুষার,সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সহ জেলা আওয়ামীলীগের নেতার এসময় উপস্থিত ছিলেন।

৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। সেদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো শহর জনসভায় পরিনত হবে বলে জানান আওয়ামীলীগ নেতারা। সাড়ে ৫ বছর পর কক্সবাজার আসছেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ নিয়ে গেলো ১৪ বছরের ৯ বার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার সফরকালে ২৮ টি প্রকল্পের উদ্বোধন এবং ৪ টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে শেখ হাসিনার জনসভা হবে জনসমুদ্র – জেলা আ’লীগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে শেখ হাসিনার জনসভা হবে জনসমুদ্র – জেলা আ’লীগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ০৬:৩১ অপরাহ্ন
Print Image
৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা জনসমুদ্র হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতারা। সোমবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতারা একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন ও জেলা আওয়ামীলীগের জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক (এমপি) জাফর আলম ( এমপি),প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হাসান জাহিদ তুষার,সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সহ জেলা আওয়ামীলীগের নেতার এসময় উপস্থিত ছিলেন। ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। সেদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো শহর জনসভায় পরিনত হবে বলে জানান আওয়ামীলীগ নেতারা। সাড়ে ৫ বছর পর কক্সবাজার আসছেন। এ নিয়ে গেলো ১৪ বছরের ৯ বার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার সফরকালে ২৮ টি প্রকল্পের উদ্বোধন এবং ৪ টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×