হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজারবাইজানে ইরানি ড্রোন হামলার অভিযোগ, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট আলিয়েভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন


তেহরান, ৫ মার্চ – ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে অভিযোগ তুলেছে বাকু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের আঘাতে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন এবং শাকারাবাদ গ্রামের একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের এই হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালায় না। তিনি বলেন, তেহরানের নীতি হলো শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু দেশগুলোর সামরিক ঘাঁটিতে আঘাত হানা যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এদিকে ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত ও নোংরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে ইরানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এক জরুরি বৈঠকে আলিয়েভ বলেন, বেসামরিক স্থাপনায় চালানো এই হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজারবাইজানে ইরানি ড্রোন হামলার অভিযোগ, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট আলিয়েভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজারবাইজানে ইরানি ড্রোন হামলার অভিযোগ, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট আলিয়েভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৫ মার্চ – ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে অভিযোগ তুলেছে বাকু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের আঘাতে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন এবং শাকারাবাদ গ্রামের একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের এই হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালায় না। তিনি বলেন, তেহরানের নীতি হলো শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু দেশগুলোর সামরিক ঘাঁটিতে আঘাত হানা যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি।এদিকে ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত ও নোংরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে ইরানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এক জরুরি বৈঠকে আলিয়েভ বলেন, বেসামরিক স্থাপনায় চালানো এই হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।এস এম/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×