ঢাকা, ৫ মার্চ – বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে নিয়ে করা একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার ৫ মার্চ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হাসনাত আব্দুল্লাহকে একটি শিশুর উপস্থিতিতে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ ব্যবহার করতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
ফেসবুকে দেওয়া ব্যাখ্যায় হাসনাত উল্লেখ করেন যে ভিডিওটি নির্বাচন চলাকালীন ধারণ করা হয়েছিল এবং এটি তাদের একটি ব্যক্তিগত বা ক্লোজড গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে সেটি প্রকাশ্যে চলে আসে।
তিনি স্বীকার করেন যে একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদকে নিয়ে এমন মন্তব্য করা এবং সেখানে একটি শিশুকে যুক্ত করা তার উচিত হয়নি। এই আচরণের জন্য তিনি অনুতপ্ত।
এনএন/ ৫ মার্চ ২০২৬




মন্তব্য করুন