হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খামেনির মৃত্যুতে ইরানে শোকের ছায়া, মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন


তেহরান, ৬ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চলমান যৌথ হামলা উপেক্ষা করে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক পালন করেছেন হাজারো মানুষ।

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

সাত দিন আগে শুরু হওয়া যুদ্ধ এবং সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এটিই ছিল দেশটিতে প্রথম জুমার বড় কোনো ধর্মীয় সমাবেশ। সমাবেশে অংশগ্রহণকারী মুসল্লিদের হাতে ছিল প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং তারা তাকে ‘তাকওয়া ও অভিভাবকত্বের মূর্ত প্রতীক’ হিসেবে অভিহিত করে শ্রদ্ধা নিবেদন করেন।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানীতে বোমাবর্ষণ অব্যাহত থাকলেও সাধারণ মানুষের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। কালো পোশাকে সজ্জিত নারী ও পুরুষরা ইরানের পতাকা হাতে নিয়ে মসজিদের বাইরের চত্বরে জমায়েত হন এবং যুদ্ধের প্রতিবাদে বিশাল মিছিলে অংশ নেন।

এদিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জুমার নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মসজিদের খতিব শেখ ইকরিমা সাবরি। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে ৪০ দিনের শোক ও সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

খামেনির মৃত্যুতে ইরানে শোকের ছায়া, মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খামেনির মৃত্যুতে ইরানে শোকের ছায়া, মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৬ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চলমান যৌথ হামলা উপেক্ষা করে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক পালন করেছেন হাজারো মানুষ।পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।সাত দিন আগে শুরু হওয়া যুদ্ধ এবং সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এটিই ছিল দেশটিতে প্রথম জুমার বড় কোনো ধর্মীয় সমাবেশ। সমাবেশে অংশগ্রহণকারী মুসল্লিদের হাতে ছিল প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং তারা তাকে ‘তাকওয়া ও অভিভাবকত্বের মূর্ত প্রতীক’ হিসেবে অভিহিত করে শ্রদ্ধা নিবেদন করেন।আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানীতে বোমাবর্ষণ অব্যাহত থাকলেও সাধারণ মানুষের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। কালো পোশাকে সজ্জিত নারী ও পুরুষরা ইরানের পতাকা হাতে নিয়ে মসজিদের বাইরের চত্বরে জমায়েত হন এবং যুদ্ধের প্রতিবাদে বিশাল মিছিলে অংশ নেন।এদিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জুমার নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মসজিদের খতিব শেখ ইকরিমা সাবরি। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে ৪০ দিনের শোক ও সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×