তেহরান, ৭ মার্চ – ইরানের রাজধানী তেহরান-এর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাংলাদেশ সময় শনিবার ভোরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের ভিতরে আগুন জ্বলে উঠেছে।
অপর ভিডিওতে দেখা গেছে, একের পর এক হামলায় বিমানবন্দরে বিশাল আগুনের গোলা তৈরি হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আগেই জানিয়েছিল, তাদের বিমানবাহিনী ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে।
আরও পড়ুন
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
এনএন/ ৭ মার্চ ২০২৬




মন্তব্য করুন