কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য পোড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে হাসপাতালসংলগ্ন মেডিকেল গেইট এলাকা, আশপাশের দোকানপাট ও বসতবাড়িতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, ধোঁয়া ও দুর্গন্ধের কারণে স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটেছে। কেউ কেউ শ্বাসকষ্ট ও অস্বস্তির কথাও জানিয়েছেন। তাদের প্রশ্ন, বর্জ্য ধ্বংসের প্রক্রিয়াটি কীভাবে এবং কতটা স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করেছে, পোড়ানো বস্তুগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ নয়; নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে মেডিকেল বর্জ্য ধ্বংস করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতি ও পরিবেশ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না হলে বায়ুদূষণসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা ও ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায় এবং জনমনে বিভ্রান্তি না থাকে।




মন্তব্য করুন