হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেহরানে জ্বালানি গুদামে হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন


তেহরান, ৮ মার্চ – ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের গুদামে হামলার ঘটনার পর শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার আস্তরণ তৈরি হয়েছে। এর জেরে রবিবার সকালে আকাশ থেকে অদ্ভুত প্রকৃতির ‘কালো বৃষ্টি’ ঝরতে দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ঘুম থেকে ওঠার পর তেহরানের বহু বাসিন্দা এই অস্বাভাবিক দৃশ্য প্রত্যক্ষ করেন।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানির রং স্বাভাবিকের তুলনায় অনেকটাই কালচে এবং এতে তেলের মতো চটচটে পদার্থ মিশ্রিত রয়েছে বলে মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বৃষ্টির পানি অস্বাভাবিকভাবে কালো দেখাচ্ছে এবং এটি সম্ভবত তেল বা ধোঁয়ার কণায় পরিপূর্ণ। তিনি মন্তব্য করেন যে বৃষ্টির পানি দেখে মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা তেলের সঙ্গে মিশে গেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এর আগে শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা তেহরানের কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে, হামলার ফলে জ্বালানি স্থাপনাগুলোতে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হওয়ায় পরিবেশে তেলের কণা ছড়িয়ে পড়ে এবং সেই কণার প্রভাবেই তেহরানে এমন কালো বৃষ্টিপাত হচ্ছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেহরানে জ্বালানি গুদামে হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেহরানে জ্বালানি গুদামে হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৮ মার্চ – ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের গুদামে হামলার ঘটনার পর শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার আস্তরণ তৈরি হয়েছে। এর জেরে রবিবার সকালে আকাশ থেকে অদ্ভুত প্রকৃতির ‘কালো বৃষ্টি’ ঝরতে দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ঘুম থেকে ওঠার পর তেহরানের বহু বাসিন্দা এই অস্বাভাবিক দৃশ্য প্রত্যক্ষ করেন।স্থানীয়রা জানান, বৃষ্টির পানির রং স্বাভাবিকের তুলনায় অনেকটাই কালচে এবং এতে তেলের মতো চটচটে পদার্থ মিশ্রিত রয়েছে বলে মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বৃষ্টির পানি অস্বাভাবিকভাবে কালো দেখাচ্ছে এবং এটি সম্ভবত তেল বা ধোঁয়ার কণায় পরিপূর্ণ। তিনি মন্তব্য করেন যে বৃষ্টির পানি দেখে মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা তেলের সঙ্গে মিশে গেছে।এর আগে শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা তেহরানের কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে, হামলার ফলে জ্বালানি স্থাপনাগুলোতে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হওয়ায় পরিবেশে তেলের কণা ছড়িয়ে পড়ে এবং সেই কণার প্রভাবেই তেহরানে এমন কালো বৃষ্টিপাত হচ্ছে।এস এম/ ৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×