হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহ আমানতে ফ্রাইপ্যানের হাতল-পারফিউমের বোতলে স্বর্ণ পাচার, মহেশখালীর যুবক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫৩৭ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। রবিবার (২৭ আগস্ট) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যাত্রীর নাম মোহাম্মদ রেজাউল করিম। তিনি কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।

জানা গেছে, আজ সকাল ৮টা ৫৮ মিনিটে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ নামক একটি ফ্লাইটে করে দুবাই থেকে আসেন ওই যাত্রী। গোপন সংবাদ থাকায় তার ব্যাগ তল্লাশি করে ২৪ ক্যারেটের ১১৬.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ৮৮ গ্রাম ওজনের তিনটি রিং, ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের দণ্ড, ২২ ক্যারেটের একশ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। এগুলো ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে পাচারের চেষ্টা করেন তিনি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ সিভয়েসকে বলেন, ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ ছাড়াও মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শাহ আমানতে ফ্রাইপ্যানের হাতল-পারফিউমের বোতলে স্বর্ণ পাচার, মহেশখালীর যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহ আমানতে ফ্রাইপ্যানের হাতল-পারফিউমের বোতলে স্বর্ণ পাচার, মহেশখালীর যুবক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫৩৭ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। রবিবার (২৭ আগস্ট) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম মোহাম্মদ রেজাউল করিম। তিনি কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা। জানা গেছে, আজ সকাল ৮টা ৫৮ মিনিটে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ নামক একটি ফ্লাইটে করে দুবাই থেকে আসেন ওই যাত্রী। গোপন সংবাদ থাকায় তার ব্যাগ তল্লাশি করে ২৪ ক্যারেটের ১১৬.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ৮৮ গ্রাম ওজনের তিনটি রিং, ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের দণ্ড, ২২ ক্যারেটের একশ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। এগুলো ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে পাচারের চেষ্টা করেন তিনি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ সিভয়েসকে বলেন, ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ ছাড়াও মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×