হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের পাহাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন


আহমেদাবাদ, ৮ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ভারত। আহমেদাবাদের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটিই কোনো দলের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

আহমেদাবাদে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ইনিংসের শুরুতে ভারতীয় ওপেনাররা কিছুটা সতর্ক থাকলেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। প্রথম ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা, তবে ২১ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। সেঞ্চুরির পথে থাকলেও ৮৯ রানে থামতে হয় স্যামসনকে। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও আটটি ছক্কায়।

অন্যদিকে ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করে আউট হন। তবে দলনেতা সূর্যকুমার যাদব গোল্ডেন ডাক মেরে হতাশ করেন এবং হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন। শেষদিকে শিবম দুবের ৮ বলে অপরাজিত ২৬ রানের ঝোড়ো ইনিংসে ভারতের স্কোর আড়াইশ পার হয়।

তিলক ভার্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। কিউই বোলারদের মধ্যে জেমস নিশাম সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের পাহাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের পাহাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] আহমেদাবাদ, ৮ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ভারত। আহমেদাবাদের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটিই কোনো দলের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।আহমেদাবাদে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ইনিংসের শুরুতে ভারতীয় ওপেনাররা কিছুটা সতর্ক থাকলেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। প্রথম ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা, তবে ২১ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি।এরপর ক্রিজে এসে ঝড় তোলেন সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। সেঞ্চুরির পথে থাকলেও ৮৯ রানে থামতে হয় স্যামসনকে। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও আটটি ছক্কায়।অন্যদিকে ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করে আউট হন। তবে দলনেতা সূর্যকুমার যাদব গোল্ডেন ডাক মেরে হতাশ করেন এবং হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন। শেষদিকে শিবম দুবের ৮ বলে অপরাজিত ২৬ রানের ঝোড়ো ইনিংসে ভারতের স্কোর আড়াইশ পার হয়।তিলক ভার্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। কিউই বোলারদের মধ্যে জেমস নিশাম সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×