হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী ৩ মে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন


ঢাকা, ৯ মার্চ – আগামী ৩ থেকে ৬ মে জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সব সচিবকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি ইতোমধ্যে এর সম্মতি প্রদান করেছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিবরা বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় উপদেশ এবং দিকনির্দেশনা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কার্যালয় সম্পর্কিত অধিবেশনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এই অবস্থায় জেলা প্রশাসক সম্মেলন কার্যকর ও সফল করার লক্ষ্যে এখন থেকেই পূর্বপ্রস্তুতি গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ওই চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

এস এম/ ৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী ৩ মে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী ৩ মে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ মার্চ – আগামী ৩ থেকে ৬ মে জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সব সচিবকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি ইতোমধ্যে এর সম্মতি প্রদান করেছেন।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিবরা বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় উপদেশ এবং দিকনির্দেশনা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কার্যালয় সম্পর্কিত অধিবেশনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এই অবস্থায় জেলা প্রশাসক সম্মেলন কার্যকর ও সফল করার লক্ষ্যে এখন থেকেই পূর্বপ্রস্তুতি গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ওই চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।এস এম/ ৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×