হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: এইচআরডব্লিউ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন


বৈরুত, ৯ মার্চ – যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সোমবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি এই দাবি করেছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

প্রতিবেদনে বলা হয়েছে, এইচআরডব্লিউ এমন সাতটি ছবির সত্যতা যাচাই করেছে যেখানে দেখা যায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকার আবাসিক ভবনে সাদা ফসফরাস নিক্ষেপ করা হয়েছে। এর ফলে অন্তত দুটি বসতবাড়িতে আগুন ধরে যাওয়ার প্রমাণ মিলেছে।

হিউম্যান রাইটস ওয়াচের লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস জানান, আবাসিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর এই ধরনের রাসায়নিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং চরম উদ্বেগজনক। এর ফলে সাধারণ মানুষ ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে।

সাদা ফসফরাস একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে আসামাত্রই জ্বলে ওঠে। এটি বাড়িঘর, কৃষিজমি এবং অন্যান্য সাধারণ জিনিসপত্র পুড়িয়ে ছাই করে দিতে সক্ষম। জনবহুল এলাকায় এ ধরনের রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ অযৌক্তিক।

এইচআরডব্লিউ গত ৩ মার্চ সকালে লেবাননের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবির সত্যতা এবং অবস্থান নিশ্চিত করেছে। পাশাপাশি ইয়োহমোরের ইসলামিক হেলথ কমিটির বেসামরিক প্রতিরক্ষা দলের প্রকাশ করা ছবিও যাচাই করেছে সংস্থাটি। সেসব ছবিতে উদ্ধারকর্মীদের আবাসিক ভবনের ছাদ এবং একটি গাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

এনএন/ ৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: এইচআরডব্লিউ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: এইচআরডব্লিউ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ৯ মার্চ – যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।সোমবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি এই দাবি করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, এইচআরডব্লিউ এমন সাতটি ছবির সত্যতা যাচাই করেছে যেখানে দেখা যায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকার আবাসিক ভবনে সাদা ফসফরাস নিক্ষেপ করা হয়েছে। এর ফলে অন্তত দুটি বসতবাড়িতে আগুন ধরে যাওয়ার প্রমাণ মিলেছে।হিউম্যান রাইটস ওয়াচের লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস জানান, আবাসিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর এই ধরনের রাসায়নিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং চরম উদ্বেগজনক। এর ফলে সাধারণ মানুষ ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে।সাদা ফসফরাস একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে আসামাত্রই জ্বলে ওঠে। এটি বাড়িঘর, কৃষিজমি এবং অন্যান্য সাধারণ জিনিসপত্র পুড়িয়ে ছাই করে দিতে সক্ষম। জনবহুল এলাকায় এ ধরনের রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ অযৌক্তিক।এইচআরডব্লিউ গত ৩ মার্চ সকালে লেবাননের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবির সত্যতা এবং অবস্থান নিশ্চিত করেছে। পাশাপাশি ইয়োহমোরের ইসলামিক হেলথ কমিটির বেসামরিক প্রতিরক্ষা দলের প্রকাশ করা ছবিও যাচাই করেছে সংস্থাটি। সেসব ছবিতে উদ্ধারকর্মীদের আবাসিক ভবনের ছাদ এবং একটি গাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।এনএন/ ৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×