হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটে মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন


সিলেট, ৯ মার্চ – সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার বিকালে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

পুলিশ জানায়, রবিবার রাতে নগরীর তাঁতীপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত এক প্রবাসীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন তানজিম মাহবুব নিশান, আহসান হাবিব মুন্না, জুবাইন আহমদ, সুফিয়ান আহমদ, মো. জাকির হোসেন, মো. মারজান, মোসাদ্দেক আলী, ফারদিন আহমদ, জয়নাল আবেদীন রাব্বি ও মিজান আহমদ। তাদের সবার বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। অভিযানের সময় জাহিদ আহমদ নামের এক প্রবাসীকে উদ্ধার করে পুলিশ।

এর আগে রবিবার সন্ধ্যায় সুহেল সরকার নামের আরেক যুবককে তাঁতীপাড়া এলাকা থেকে অপহরণ করে চক্রটি। তাকে নাজমা নিবাস নামের একটি বাসার দ্বিতীয় তলায় আটকে রেখে মারধর করা হয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এছাড়া তার আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সুহেল বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে জানালে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ওই বাসায় অভিযান চালায়। সুহেল সরকারের শনাক্তের ভিত্তিতে পুলিশ ওই ১০ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুহেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেটে মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটে মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ৯ মার্চ – সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।সোমবার বিকালে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, রবিবার রাতে নগরীর তাঁতীপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত এক প্রবাসীকেও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন তানজিম মাহবুব নিশান, আহসান হাবিব মুন্না, জুবাইন আহমদ, সুফিয়ান আহমদ, মো. জাকির হোসেন, মো. মারজান, মোসাদ্দেক আলী, ফারদিন আহমদ, জয়নাল আবেদীন রাব্বি ও মিজান আহমদ। তাদের সবার বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। অভিযানের সময় জাহিদ আহমদ নামের এক প্রবাসীকে উদ্ধার করে পুলিশ।এর আগে রবিবার সন্ধ্যায় সুহেল সরকার নামের আরেক যুবককে তাঁতীপাড়া এলাকা থেকে অপহরণ করে চক্রটি। তাকে নাজমা নিবাস নামের একটি বাসার দ্বিতীয় তলায় আটকে রেখে মারধর করা হয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এছাড়া তার আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সুহেল বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে জানালে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ওই বাসায় অভিযান চালায়। সুহেল সরকারের শনাক্তের ভিত্তিতে পুলিশ ওই ১০ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুহেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×