হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: কামাল খারাজি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন


তেহরান, ১০ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি। একইসঙ্গে উপসাগরীয় দেশগুলোতে চলমান হামলা অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইরানের কৌশল হলো এই হামলার মাধ্যমে ওই দেশগুলোকে চাপে ফেলা, যাতে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে আসতে বাধ্য করে। সম্প্রতি তেহরানে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই শীর্ষ কর্মকর্তা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বর্তমানে কূটনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তার মতে, অর্থনৈতিক চাপ বা পাল্টা আঘাতের মাধ্যমেই কেবল এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার দশম দিনে এসে ইরান সরকারের এমন কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট করলেন কামাল খারাজি। তিনি বলেন, বর্তমানে কূটনীতির কোনো সুযোগ অবশিষ্ট নেই। কারণ ট্রাম্প প্রতারণার আশ্রয় নিচ্ছেন এবং কোনো প্রতিশ্রুতি রক্ষা করছেন না।

এর আগে দুই দফা আলোচনার সময় ইরান বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করেছে। তিনি অভিযোগ করেন, আলোচনার টেবিলে থাকার সময়েই তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে।

তেহরানের দাবি, তারা মূলত উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে বাস্তবে ওইসব দেশের আবাসিক ভবন এবং বিমানবন্দরগুলোও বারবার এই হামলার শিকার হচ্ছে বলে জানা গেছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: কামাল খারাজি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: কামাল খারাজি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১০ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি। একইসঙ্গে উপসাগরীয় দেশগুলোতে চলমান হামলা অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।ইরানের কৌশল হলো এই হামলার মাধ্যমে ওই দেশগুলোকে চাপে ফেলা, যাতে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে আসতে বাধ্য করে। সম্প্রতি তেহরানে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই শীর্ষ কর্মকর্তা।বর্তমানে কূটনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তার মতে, অর্থনৈতিক চাপ বা পাল্টা আঘাতের মাধ্যমেই কেবল এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার দশম দিনে এসে ইরান সরকারের এমন কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট করলেন কামাল খারাজি। তিনি বলেন, বর্তমানে কূটনীতির কোনো সুযোগ অবশিষ্ট নেই। কারণ ট্রাম্প প্রতারণার আশ্রয় নিচ্ছেন এবং কোনো প্রতিশ্রুতি রক্ষা করছেন না।এর আগে দুই দফা আলোচনার সময় ইরান বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করেছে। তিনি অভিযোগ করেন, আলোচনার টেবিলে থাকার সময়েই তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে।তেহরানের দাবি, তারা মূলত উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে বাস্তবে ওইসব দেশের আবাসিক ভবন এবং বিমানবন্দরগুলোও বারবার এই হামলার শিকার হচ্ছে বলে জানা গেছে।এনএন/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×