হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন


ঢাকা, ১০ মার্চ – নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের ভয়াবহ কবলে রয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এদিন শহরটির বায়ুমানের স্কোর ছিল ২৪১ যা জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আইকিউএয়ারের সূচক অনুযায়ী দূষিত শহরের তালিকায় ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।

এছাড়া ২১৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় ১৯২ স্কোর নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু চতুর্থ এবং ১৭১ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন পঞ্চম অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি আর ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর হলে সেই বায়ুকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বায়ুমানের সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। এমন পরিস্থিতিতে শিশু বয়স্ক এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে অবস্থান করার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয় যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ মার্চ – নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের ভয়াবহ কবলে রয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এদিন শহরটির বায়ুমানের স্কোর ছিল ২৪১ যা জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আইকিউএয়ারের সূচক অনুযায়ী দূষিত শহরের তালিকায় ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।এছাড়া ২১৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় ১৯২ স্কোর নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু চতুর্থ এবং ১৭১ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন পঞ্চম অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি আর ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর হলে সেই বায়ুকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।বায়ুমানের সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। এমন পরিস্থিতিতে শিশু বয়স্ক এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে অবস্থান করার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয় যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এস এম/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×