হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, প্রস্তুত শাহিন আফ্রিদি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন


ইসলামাবাদ, ১০ মার্চ – নিজেদের মাঠে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে এই সংস্করণে দলটির পারফরম্যান্স কিছুটা পড়তির দিকে থাকলেও কন্ডিশন বিবেচনায় তাদের মোটেও হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। স্বাগতিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক জানান যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা ক্রিকেট খেলে। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে দুর্দান্ত খেলে থাকে। সম্প্রতি তারা ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে পাকিস্তান দলও এই সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

শাহিন আফ্রিদি জানান তারা কেবল সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। বর্তমান পাকিস্তান স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় থাকলেও এখানকার কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন শাহিন। কারণ এই তরুণদের অনেকেরই বাংলাদেশে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সাহিবজাদা ও হাসিবুল্লাহর মতো খেলোয়াড়রা এখানে খেলেছেন। গত বছরও বেশ কয়েকজন ক্রিকেটার এই কন্ডিশনে খেলার সুযোগ পেয়েছেন। এই মাঠ ও পিচ সম্পর্কে ধারণা থাকায় তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হবে বলে বিশ্বাস অধিনায়কের।

তিনি আশাবাদী তরুণরা নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেবে।

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে পাকিস্তানের আলাদা কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে শাহিন আফ্রিদি জানান পাকিস্তানি ব্যাটাররা মোস্তাফিজের বোলিং সম্পর্কে ভালোভাবে অবগত। সম্প্রতি মোস্তাফিজের বিপক্ষে টি টোয়েন্টি এবং পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই পাকিস্তানি ব্যাটারদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই বাঁহাতি পেসার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, প্রস্তুত শাহিন আফ্রিদি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, প্রস্তুত শাহিন আফ্রিদি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১০ মার্চ – নিজেদের মাঠে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে এই সংস্করণে দলটির পারফরম্যান্স কিছুটা পড়তির দিকে থাকলেও কন্ডিশন বিবেচনায় তাদের মোটেও হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। স্বাগতিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক জানান যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা ক্রিকেট খেলে। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে দুর্দান্ত খেলে থাকে। সম্প্রতি তারা ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে পাকিস্তান দলও এই সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে।শাহিন আফ্রিদি জানান তারা কেবল সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। বর্তমান পাকিস্তান স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় থাকলেও এখানকার কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন শাহিন। কারণ এই তরুণদের অনেকেরই বাংলাদেশে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সাহিবজাদা ও হাসিবুল্লাহর মতো খেলোয়াড়রা এখানে খেলেছেন। গত বছরও বেশ কয়েকজন ক্রিকেটার এই কন্ডিশনে খেলার সুযোগ পেয়েছেন। এই মাঠ ও পিচ সম্পর্কে ধারণা থাকায় তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হবে বলে বিশ্বাস অধিনায়কের।তিনি আশাবাদী তরুণরা নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেবে।বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে পাকিস্তানের আলাদা কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে শাহিন আফ্রিদি জানান পাকিস্তানি ব্যাটাররা মোস্তাফিজের বোলিং সম্পর্কে ভালোভাবে অবগত। সম্প্রতি মোস্তাফিজের বিপক্ষে টি টোয়েন্টি এবং পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই পাকিস্তানি ব্যাটারদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই বাঁহাতি পেসার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×