হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫ আসনের ব্যালট ও সরঞ্জাম হেফাজতে নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন


ঢাকা, ১১ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার প্রেক্ষিতে আরও পাঁচটি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি হেফাজতে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসনগুলো হলো ঢাকা ১৩, ঢাকা ৫, গাইবান্ধা ৫, পাবনা ৩ এবং কুষ্টিয়া ৪। বুধবার কারচুপির অভিযোগের মামলাগুলো শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ঢাকা ১৩ আসনের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ঢাকা ৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবী, গাইবান্ধা ৫ আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার, পাবনা ৩ আসনের বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন এবং কুষ্টিয়া ৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এর আগে গত রবিবার একই ধরনের অভিযোগের ভিত্তিতে ঢাকা ১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জাম হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে সেদিন নোটিশও জারি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে ওই মামলাটি করেছিলেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক।

উল্লেখ্য নির্বাচনি ফলাফল পুনর্গণনার দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হাইকোর্টে আবেদন করেছিলেন পঁচিশ জনেরও বেশি প্রার্থী। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে উল্লিখিত আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বর্তমানে বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

এস এম/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫ আসনের ব্যালট ও সরঞ্জাম হেফাজতে নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫ আসনের ব্যালট ও সরঞ্জাম হেফাজতে নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার প্রেক্ষিতে আরও পাঁচটি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি হেফাজতে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসনগুলো হলো ঢাকা ১৩, ঢাকা ৫, গাইবান্ধা ৫, পাবনা ৩ এবং কুষ্টিয়া ৪। বুধবার কারচুপির অভিযোগের মামলাগুলো শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ঢাকা ১৩ আসনের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ঢাকা ৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবী, গাইবান্ধা ৫ আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার, পাবনা ৩ আসনের বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন এবং কুষ্টিয়া ৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।এর আগে গত রবিবার একই ধরনের অভিযোগের ভিত্তিতে ঢাকা ১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জাম হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে সেদিন নোটিশও জারি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে ওই মামলাটি করেছিলেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক।উল্লেখ্য নির্বাচনি ফলাফল পুনর্গণনার দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হাইকোর্টে আবেদন করেছিলেন পঁচিশ জনেরও বেশি প্রার্থী। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে উল্লিখিত আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বর্তমানে বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।এস এম/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×