হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তরের নির্দেশ শ্রীলঙ্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন


কলম্বো, ১১ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’র ৮৪ জন নাবিকের মরদেহ ইরানের দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। গত ৪ মার্চ সকালে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে দেনা ফ্রিগেটটি ডুবে যায়। ঘটনার পরপরই শ্রীলঙ্কার উদ্ধারকারী দল জাহাজটির ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট থেকে জানা যায়, ওই হামলায় মোট ১০৪ জন নাবিক প্রাণ হারান। এর মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সেগুলো ইরানে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শ্রীলঙ্কার ডুবুরি দল ব্যাপক তল্লাশি চালালেও বাকি ২০ জন নাবিকের কোনো সন্ধান পায়নি। নিখোঁজ এই নাবিকদের অমর হিসেবে ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

উল্লেখ্য, ইরানে সংঘাত শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারি মাসে ভারতের আন্তর্জাতিক সামরিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’ এ অংশ নিয়েছিল যুদ্ধজাহাজ দিনা। এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করে জানান, সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানালে হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। তিনি আরও উল্লেখ করেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজটিতে কোনো গোলাবারুদ ছিল না, যার ফলে সেটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় হামলার শিকার হয়।

এস এম/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তরের নির্দেশ শ্রীলঙ্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তরের নির্দেশ শ্রীলঙ্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কলম্বো, ১১ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’র ৮৪ জন নাবিকের মরদেহ ইরানের দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। গত ৪ মার্চ সকালে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে দেনা ফ্রিগেটটি ডুবে যায়। ঘটনার পরপরই শ্রীলঙ্কার উদ্ধারকারী দল জাহাজটির ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট থেকে জানা যায়, ওই হামলায় মোট ১০৪ জন নাবিক প্রাণ হারান। এর মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সেগুলো ইরানে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শ্রীলঙ্কার ডুবুরি দল ব্যাপক তল্লাশি চালালেও বাকি ২০ জন নাবিকের কোনো সন্ধান পায়নি। নিখোঁজ এই নাবিকদের অমর হিসেবে ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী।উল্লেখ্য, ইরানে সংঘাত শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারি মাসে ভারতের আন্তর্জাতিক সামরিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’ এ অংশ নিয়েছিল যুদ্ধজাহাজ দিনা। এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করে জানান, সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানালে হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। তিনি আরও উল্লেখ করেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজটিতে কোনো গোলাবারুদ ছিল না, যার ফলে সেটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় হামলার শিকার হয়।এস এম/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×