হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংসদ অধিবেশন: বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন


ঢাকা, ১১ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানী ঢাকার সংসদ ভবন ও এর আশপাশের এলাকার সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের অধিবেশনের কারণে ওই এলাকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। এর ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর বা গণভবন ক্রসিং এলাকায় অন্য সময়ের তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপ থাকবে।

যানজট পরিস্থিতি এড়াতে ট্রাফিক বিভাগ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি সড়কে ডাইভারশন বা যান চলাচলের বিকল্প ব্যবস্থা কার্যকর করবে।

নির্দেশনায় বলা হয়েছে, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে যেসব গাড়ি বেগম রোকেয়া সরণির দিকে যাবে, সেগুলো ডানে মোড় নিতে পারবে না। এসব গাড়িকে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী গাড়ি বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যাবে।

এনএন/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংসদ অধিবেশন: বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংসদ অধিবেশন: বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানী ঢাকার সংসদ ভবন ও এর আশপাশের এলাকার সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের অধিবেশনের কারণে ওই এলাকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। এর ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর বা গণভবন ক্রসিং এলাকায় অন্য সময়ের তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপ থাকবে।যানজট পরিস্থিতি এড়াতে ট্রাফিক বিভাগ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি সড়কে ডাইভারশন বা যান চলাচলের বিকল্প ব্যবস্থা কার্যকর করবে।নির্দেশনায় বলা হয়েছে, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে যেসব গাড়ি বেগম রোকেয়া সরণির দিকে যাবে, সেগুলো ডানে মোড় নিতে পারবে না। এসব গাড়িকে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী গাড়ি বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যাবে।এনএন/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×