হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি বন্ধ, ডিএমপির কড়া নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যানজট নিরসনে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রার মূল সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ১৬ মার্চ থেকে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হবে। যানজট এড়াতে সাধারণ চালকদের কুড়িল থেকে আব্দুল্লাহপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, মিরপুর রোড থেকে আমিনবাজার এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট রুট এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের বাইরে বা সড়কের ওপর যাত্রী ওঠানো ও নামানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহানগরীর প্রবেশপথে বাস পার্কিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করে ডিএমপি জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় বা একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাসের ছাদে যাত্রী বহন এবং ফিটনেসবিহীন যানবাহন চালানো থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেপরোয়া গতি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং মোবাইল বা হেডফোন ব্যবহার রোধে সড়কে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের বিশেষ দল মোতায়েন থাকবে। একইসঙ্গে যাত্রীদের নিরাপত্তায় অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং পণ্যবাহী ট্রাকে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজনে যাত্রীদের সরাসরি টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি বন্ধ, ডিএমপির কড়া নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি বন্ধ, ডিএমপির কড়া নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যানজট নিরসনে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রার মূল সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ডিএমপি জানায়, ১৬ মার্চ থেকে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হবে। যানজট এড়াতে সাধারণ চালকদের কুড়িল থেকে আব্দুল্লাহপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, মিরপুর রোড থেকে আমিনবাজার এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট রুট এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের বাইরে বা সড়কের ওপর যাত্রী ওঠানো ও নামানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহানগরীর প্রবেশপথে বাস পার্কিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করে ডিএমপি জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় বা একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাসের ছাদে যাত্রী বহন এবং ফিটনেসবিহীন যানবাহন চালানো থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেপরোয়া গতি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং মোবাইল বা হেডফোন ব্যবহার রোধে সড়কে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের বিশেষ দল মোতায়েন থাকবে। একইসঙ্গে যাত্রীদের নিরাপত্তায় অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং পণ্যবাহী ট্রাকে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজনে যাত্রীদের সরাসরি টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।এস এম/ ১৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×