হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ ও ল্যাপটপসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন


ঢাকা, ১৪ মার্চ – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ রাসেল আহমেদ নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটকের সময় তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।

শনিবার সকালে বিমানবন্দরের আগমনী ক্যানোপি এক এর বাইরে থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহভাজন হিসেবে রাসেলকে তল্লাশি করার পর তার কাঁধব্যাগ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ছয় লাখ একচল্লিশ হাজার নয়শ দশ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল আহমেদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব স্বর্ণালংকার এবং ইলেকট্রনিকস পণ্য অজ্ঞাত যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করতেন। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত এবং মূলত পণ্য গ্রহণকারী বা রিসিভার হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় রাসেলের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ ও ল্যাপটপসহ যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ ও ল্যাপটপসহ যুবক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ মার্চ – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ রাসেল আহমেদ নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটকের সময় তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।শনিবার সকালে বিমানবন্দরের আগমনী ক্যানোপি এক এর বাইরে থেকে তাকে আটক করা হয়।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহভাজন হিসেবে রাসেলকে তল্লাশি করার পর তার কাঁধব্যাগ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ছয় লাখ একচল্লিশ হাজার নয়শ দশ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল আহমেদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব স্বর্ণালংকার এবং ইলেকট্রনিকস পণ্য অজ্ঞাত যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করতেন। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত এবং মূলত পণ্য গ্রহণকারী বা রিসিভার হিসেবে কাজ করতেন।এ ঘটনায় বিমানবন্দর থানায় রাসেলের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×