হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধজাহাজে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন


তেহরান, ১৪ মার্চ – ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনায় হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আজ শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আইআরআইএস দেনার ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে অসংখ্য ক্রুকে হত্যা করা হয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান এই বর্বরোচিত হামলার উপযুক্ত প্রতিশোধ নেবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

মেজর জেনারেল হাতামি আরও উল্লেখ করেন, আইআরআইএস দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে মিলন ২০২৬ শীর্ষক আন্তর্জাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হয়। ৭০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত এই মহড়ায় ইরান তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা নিয়ে অংশ নিয়েছিল। মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়। এতে ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শুক্রবার তেহরানের কাছে হস্তান্তর করেছে।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুদ্ধজাহাজে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধজাহাজে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৪ মার্চ – ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনায় হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আজ শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আইআরআইএস দেনার ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে অসংখ্য ক্রুকে হত্যা করা হয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান এই বর্বরোচিত হামলার উপযুক্ত প্রতিশোধ নেবে।মেজর জেনারেল হাতামি আরও উল্লেখ করেন, আইআরআইএস দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে মিলন ২০২৬ শীর্ষক আন্তর্জাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হয়। ৭০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত এই মহড়ায় ইরান তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা নিয়ে অংশ নিয়েছিল। মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়। এতে ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শুক্রবার তেহরানের কাছে হস্তান্তর করেছে।এনএন/ ১৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×