হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন


তেহরান, ১৫ মার্চ – চলমান সংঘাতের ১৬তম দিনে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩ এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। তবে এই হামলার ফলে লক্ষ্যবস্তুগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ওই বিবৃতিতে প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক পদক্ষেপের জবাব দিতেই ইরান এই ধরনের পাল্টা হামলা জোরদার করেছে।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এস এম/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৫ মার্চ – চলমান সংঘাতের ১৬তম দিনে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩ এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। তবে এই হামলার ফলে লক্ষ্যবস্তুগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ওই বিবৃতিতে প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক পদক্ষেপের জবাব দিতেই ইরান এই ধরনের পাল্টা হামলা জোরদার করেছে।এস এম/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×