হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন


ঢাকা, ১৫ মার্চ – সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি সফরকারীরা। এর মধ্য দিয়ে ২০১৫ সালের পর আবারও পাকিস্তানের বিপক্ষে টানা ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল মেহেদি হাসান মিরাজের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ ও তানজিদ হাসান তামিম ১০৫ রান যোগ করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

সাইফ ৩৬ এবং নাজমুল হোসেন শান্ত ২৭ রান করে ফিরে যান। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯৮ বলে তিন অঙ্ক ছোঁয়া এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ১০৭ রানে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার।

চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় ৬৮ রানের দারুণ একটি জুটি গড়েন। লিটন ৪১ রানে আউট হলেও হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে আফিফের অপরাজিত ৫ রানের সুবাদে বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করায়।

পাকিস্তানের পক্ষে হারিস রউফ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি ও আবরার একটি করে উইকেট নেন। ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানেই প্রথম তিন উইকেট হারায় তারা।

সালমান আলি আগা এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ মার্চ – সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি সফরকারীরা। এর মধ্য দিয়ে ২০১৫ সালের পর আবারও পাকিস্তানের বিপক্ষে টানা ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল মেহেদি হাসান মিরাজের দল।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ ও তানজিদ হাসান তামিম ১০৫ রান যোগ করেন।সাইফ ৩৬ এবং নাজমুল হোসেন শান্ত ২৭ রান করে ফিরে যান। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯৮ বলে তিন অঙ্ক ছোঁয়া এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ১০৭ রানে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার।চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় ৬৮ রানের দারুণ একটি জুটি গড়েন। লিটন ৪১ রানে আউট হলেও হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে আফিফের অপরাজিত ৫ রানের সুবাদে বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করায়।পাকিস্তানের পক্ষে হারিস রউফ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি ও আবরার একটি করে উইকেট নেন। ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানেই প্রথম তিন উইকেট হারায় তারা।সালমান আলি আগা এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন।এনএন/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×