হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬ ফ্লাইট বাতিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন


ঢাকা, ১৭ মার্চ – মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি এবং ১৬ মার্চ ৩১টি ফ্লাইট বাতিল হয়।

সর্বশেষ ১৭ মার্চ আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের দুটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এস এম/ ১৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬ ফ্লাইট বাতিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬ ফ্লাইট বাতিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মার্চ – মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি এবং ১৬ মার্চ ৩১টি ফ্লাইট বাতিল হয়।সর্বশেষ ১৭ মার্চ আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের দুটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।এস এম/ ১৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×