হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন


বাগদাদ, ১৭ মার্চ – ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অন্তত তিনটি ড্রোন এবং চারটি রকেট ব্যবহার করে এই হামলা করা হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানতে সক্ষম হলেও বাকিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই দূতাবাস এলাকার আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে আরও একটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো বর্তমানে চরম হামলার ঝুঁকিতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দূতাবাসে চালানো এই আক্রমণটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

একটি সূত্র জানিয়েছে, হামলায় অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে একই রাতে বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর একটি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী, ওই হামলায় অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] বাগদাদ, ১৭ মার্চ – ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অন্তত তিনটি ড্রোন এবং চারটি রকেট ব্যবহার করে এই হামলা করা হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানতে সক্ষম হলেও বাকিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই দূতাবাস এলাকার আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে আরও একটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো বর্তমানে চরম হামলার ঝুঁকিতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দূতাবাসে চালানো এই আক্রমণটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।একটি সূত্র জানিয়েছে, হামলায় অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে একই রাতে বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর একটি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী, ওই হামলায় অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে।এস এম/ ১৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×