হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সার্বিয়ায় আবারও চলল বন্দুকের গুলি, নিহত ৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ মে ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


বেলগ্রেড, ০৫ মে – চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সার্বিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নতুন এই হামলায় ৮ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদমাধ্যমটি বলছে, বন্দুকধারী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামে চলন্ত গাড়ি থেকে গুলি চালায়। বর্তমানে সে এখনও পলাতক।

শুক্রবার সকালে সার্বিয়ান গণমাধ্যম জানিয়েছে, বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে (ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে) পৌঁছেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বন্দুকধারীকে ধরতে পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছেন। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ টহলও দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে একজন পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করার পর ২০ বছর বয়সী এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।

বন্দুকধারী একটি গাড়ি থেকে লোকেদের ওপর গুলি চালায়। এ ঘটনায় কমপক্ষে আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকজেন্ডার ভুলিন শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে বুধবার (৩ মে) সার্বিয়ার বেলগ্রেডে একটি স্কুলে গুলিতে প্রাণ গেছে আট শিশু ও এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোর।

সন্দেহভাজন কিশোর সপ্তম গ্রেডের শিক্ষার্থী। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৫ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সার্বিয়ায় আবারও চলল বন্দুকের গুলি, নিহত ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সার্বিয়ায় আবারও চলল বন্দুকের গুলি, নিহত ৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ মে ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বেলগ্রেড, ০৫ মে – চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সার্বিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নতুন এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।শুক্রবার (৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বন্দুকধারী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামে চলন্ত গাড়ি থেকে গুলি চালায়। বর্তমানে সে এখনও পলাতক। শুক্রবার সকালে সার্বিয়ান গণমাধ্যম জানিয়েছে, বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে (ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে) পৌঁছেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বন্দুকধারীকে ধরতে পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছেন। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ টহলও দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে একজন পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করার পর ২০ বছর বয়সী এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। বন্দুকধারী একটি গাড়ি থেকে লোকেদের ওপর গুলি চালায়। এ ঘটনায় কমপক্ষে আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকজেন্ডার ভুলিন শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে বুধবার (৩ মে) সার্বিয়ার বেলগ্রেডে একটি স্কুলে গুলিতে প্রাণ গেছে আট শিশু ও এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোর। সন্দেহভাজন কিশোর সপ্তম গ্রেডের শিক্ষার্থী। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বাংলানিউজআইএ/ ০৫ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×