হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে টমটম উল্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২, ১০:০১ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়ি উল্টে সোহাগ (২৫) নামের এক খুচরা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলার চালিয়াতলী-মাতারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ সুতুরিয়া পাড়া গ্রামের মরহুম মোকতার আহমদের ছেলে। সে সুতরিয়া বাজারের খুচরা ব্যবসায়ী।

জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা চকরিয়ার বদরখালী বাজার থেকে টমটমে করে ব্যবসায়িক মালামাল নিয়ে মাতারবাড়ি সড়ক দিয়ে ধলঘাটায় ফিরছিলেন। এমন সময় ওই সড়কের ধারাখাল ব্রীজ পার হয়ে টমটমটি উল্টে পাশের খালে পড়ে যায়। এতে টমটম থাকা তিন যাত্রী আহত হয় এবং মাথায় আঘাত পেয়ে সোহাগ নামের ওই ব্যবসায়ী নিহত হন।

স্থানীয়রা জানান, মাতারবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীর রয়েছে। কাজের ধীরগতির কারণে ৩/৪ বছর ধরে মানুষ কষ্ট পাচ্ছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙ্গা ও গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এস আই হাসান জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাইনি। তারা অভিযোগ করবেনা বলে জানিয়েছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

উল্লেখ্য যে, এর আগে ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা প্রধান সড়কে সিএনজিচাপায় আলমাল সিদ্দিক (৬) নামের এক শিশুর মৃত্যু হয়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে টমটম উল্টে ব্যবসায়ীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে টমটম উল্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২, ১০:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়ি উল্টে সোহাগ (২৫) নামের এক খুচরা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলার চালিয়াতলী-মাতারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ সুতুরিয়া পাড়া গ্রামের মরহুম মোকতার আহমদের ছেলে। সে সুতরিয়া বাজারের খুচরা ব্যবসায়ী। জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা চকরিয়ার বদরখালী বাজার থেকে টমটমে করে ব্যবসায়িক মালামাল নিয়ে মাতারবাড়ি সড়ক দিয়ে ধলঘাটায় ফিরছিলেন। এমন সময় ওই সড়কের ধারাখাল ব্রীজ পার হয়ে টমটমটি উল্টে পাশের খালে পড়ে যায়। এতে টমটম থাকা তিন যাত্রী আহত হয় এবং মাথায় আঘাত পেয়ে সোহাগ নামের ওই ব্যবসায়ী নিহত হন। স্থানীয়রা জানান, মাতারবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীর রয়েছে। কাজের ধীরগতির কারণে ৩/৪ বছর ধরে মানুষ কষ্ট পাচ্ছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙ্গা ও গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এস আই হাসান জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাইনি। তারা অভিযোগ করবেনা বলে জানিয়েছেন। উল্লেখ্য যে, এর আগে ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা প্রধান সড়কে সিএনজিচাপায় আলমাল সিদ্দিক (৬) নামের এক শিশুর মৃত্যু হয়

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×