হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন


তেহরান, ১৮ মার্চ – ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে এটিই প্রথম ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানিয়েছে, বুধবার সকালে জায়নবাদীদের একজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ওই ব্যক্তির বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানসমূহের ছবি এবং তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের কাছে পাচার করার অভিযোগ ছিল। মিজান অনলাইনের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম কৌরুশ কেয়ভানি বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে গত জুন মাসে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই একই সময়ে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কৌরুশ কেয়ভানি মোসাদ এজেন্টদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন এবং তিনি ছয়টি ইউরোপীয় দেশসহ তেল আবিব থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

প্রসঙ্গত সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন যার ফলে সমগ্র মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের সূত্রপাত ঘটে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৮ মার্চ – ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে এটিই প্রথম ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানিয়েছে, বুধবার সকালে জায়নবাদীদের একজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।ওই ব্যক্তির বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানসমূহের ছবি এবং তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের কাছে পাচার করার অভিযোগ ছিল। মিজান অনলাইনের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম কৌরুশ কেয়ভানি বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে গত জুন মাসে তাকে গ্রেপ্তার করা হয়।ওই একই সময়ে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কৌরুশ কেয়ভানি মোসাদ এজেন্টদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন এবং তিনি ছয়টি ইউরোপীয় দেশসহ তেল আবিব থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।প্রসঙ্গত সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন যার ফলে সমগ্র মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের সূত্রপাত ঘটে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×