হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৪০ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোঃ আশিক হোসেন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তার মেয়ে বন্ধবীসহ কয়েকজন তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত আশিক হোসেন ঝালকাঠি সদর উপজেলার শাচিলাপুর গ্রামের জামাল হোসেন হাওলাদারের ছেলে। তবে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর রানাভোলা থাকতেন তিনি। শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন আশিক হোসেন।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের


নিহতের বন্ধবী লাবণ্য আক্তার জানিয়েছেন, আশিক এসএসসি পরীক্ষা শেষে ১০/১২ আগে ঢাকার উত্তরায় আসেন, সেখানে তার বড় ভাইয়ের একটি কনফেকশনারি দোকান রয়েছে, সেখানে আশিক কাজ করতো। বিজয় দিবস তার সাথে সকাল থেকে বেড়াতে বের হয়। বিভিন্ন স্থানে বেড়ানো শেষে আমার বাড়ি বাগিচায় এগিয়ে দিতে যাচ্ছিল। এক পর্যায়ে খিদমাহ হাসপাতালের সামনে নেমে হেঁটে যাচ্ছিলাম, সেখানে রেল লাইন পার হওয়ার সময়ে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আশিক, সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে ঢামেকে মৃতের বড় ভাই আরিফ হোসেন ছুটে আসেন। তিনি বলেন, সকালে ছোট ভাই আশিক রানা ভোলার বাসা থেকে বের হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ঘুরতে যাবে বলে জানিয়েছিল। পরে খবর পেয়ে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি।


সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।


সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ



coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোঃ আশিক হোসেন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তার মেয়ে বন্ধবীসহ কয়েকজন তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশিক হোসেন ঝালকাঠি সদর উপজেলার শাচিলাপুর গ্রামের জামাল হোসেন হাওলাদারের ছেলে। তবে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর রানাভোলা থাকতেন তিনি। শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন আশিক হোসেন। নিহতের বন্ধবী লাবণ্য আক্তার জানিয়েছেন, আশিক এসএসসি পরীক্ষা শেষে ১০/১২ আগে ঢাকার উত্তরায় আসেন, সেখানে তার বড় ভাইয়ের একটি কনফেকশনারি দোকান রয়েছে, সেখানে আশিক কাজ করতো। বিজয় দিবস তার সাথে সকাল থেকে বেড়াতে বের হয়। বিভিন্ন স্থানে বেড়ানো শেষে আমার বাড়ি বাগিচায় এগিয়ে দিতে যাচ্ছিল। এক পর্যায়ে খিদমাহ হাসপাতালের সামনে নেমে হেঁটে যাচ্ছিলাম, সেখানে রেল লাইন পার হওয়ার সময়ে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আশিক, সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঢামেকে মৃতের বড় ভাই আরিফ হোসেন ছুটে আসেন। তিনি বলেন, সকালে ছোট ভাই আশিক রানা ভোলার বাসা থেকে বের হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ঘুরতে যাবে বলে জানিয়েছিল। পরে খবর পেয়ে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি। সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×