হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পোশাকশিল্প এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে শিল্পঘন এলাকাগুলোতে আজ বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী, তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আজ নির্ধারিত সময়ে খোলা থাকবে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করবে।

ব্যাংকের লেনদেনের সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে যেসব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি মোতাবেক অতিরিক্ত ভাতা পাবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পোশাকশিল্প এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পোশাকশিল্প এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে শিল্পঘন এলাকাগুলোতে আজ বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী, তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আজ নির্ধারিত সময়ে খোলা থাকবে।ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করবে।ব্যাংকের লেনদেনের সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে যেসব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি মোতাবেক অতিরিক্ত ভাতা পাবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×