বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আবুল ফজল বলেছেন-কুরআন সুন্নাহ’র আলোকে নিজেকে পরিচালিত করলে সে মানুষ অসুন্দরের পথে চলতে পারেন না। সমাজ কলুষিত হতে পারেনা। রমজান মাস সংযম, ধৈর্য লোভহীন থাকা ও ইবাদতের মাস। এমাসে খোদাভীতি অর্জন করে সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।
তিনি বুধবার (১৮ মার্চ) বিকেলে ঈদগাঁও বাজারস্থ একটি অভিজাত হোটেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন।
পরিষদ সভাপতি মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্ত্বে সাধারন সম্পাদক আবদুল মোনাফের পরিচালনায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার প্রভাষক মওলানা মোঃ ইউনুছ বিন নজির।
এসময় সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন প্রবীণ শিক্ষক জাফর আলম, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা ছৈয়দ করিম, ঈদগাঁও জনকল্যান পরিষদের সাবেক সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদি, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, পরিষদ সদস্য ইয়াছির পারভেজ চৌধুরী, এড, জসিম উদ্দিন, শাহাব উদ্দিন, মহি উদ্দিন, মোঃ ইকবাল, মনজুর, আবুল কালাম, মোস্তাক, মোঃ ফারুক ও জাহেদ ফরাজিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।




মন্তব্য করুন