হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন


চাঁদপুর, ১৯ মার্চ – সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের অন্তত অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে অনুসারীদের দাবি মূলত বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই তারা রোজা ও ঈদ পালন করে থাকেন। সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন সাদ্রা দরবারের পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী।

স্থানীয়রা জানান পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করেন তারা। আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর এবং বাসারা। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুরেও ঈদ পালিত হচ্ছে। পাশাপাশি মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানীসহ কচুয়া এবং শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষও এই রীতি মেনে চলেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

স্থানীয় সূত্র মতে কোরআন ও হাদিসের আলোকে ১৯২৮ সাল থেকে প্রথম চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামের সকল ধর্মীয় রীতিনীতির প্রচলন শুরু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। মাওলানা ইসহাকের মৃত্যুর পর তার ছয় ছেলে এই মতবাদের প্রচার চালিয়ে আসছেন।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ১৯ মার্চ – সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের অন্তত অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে অনুসারীদের দাবি মূলত বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই তারা রোজা ও ঈদ পালন করে থাকেন। সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন সাদ্রা দরবারের পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী।স্থানীয়রা জানান পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করেন তারা। আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর এবং বাসারা। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুরেও ঈদ পালিত হচ্ছে। পাশাপাশি মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানীসহ কচুয়া এবং শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষও এই রীতি মেনে চলেন।স্থানীয় সূত্র মতে কোরআন ও হাদিসের আলোকে ১৯২৮ সাল থেকে প্রথম চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামের সকল ধর্মীয় রীতিনীতির প্রচলন শুরু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। মাওলানা ইসহাকের মৃত্যুর পর তার ছয় ছেলে এই মতবাদের প্রচার চালিয়ে আসছেন।এনএন/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×